প্রথম পাতা খবর ভাতারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২

ভাতারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২

359 views
A+A-
Reset

ডেস্ক: ভাতারে ভয়াবহ বিস্ফোরণ। ভোর বেলায় ভাতারের বাণেশ্বর পুর গ্রামে একটি মাটির বাড়িতে বিস্ফোরণ। তীব্রতা এতটাই ছিল সেই বিস্ফোরণের যে গুঁড়িয়ে যায় গোটা বাড়ি। ঘটনায় আহত হয়েছেন ২ জন। পুলিশের অনুমান বাড়ির মধ্যেও বোমা মজুত করে রাখা হয়েছিল।


গ্রামবাসীরা জানিয়েছেন তীব্র বিস্ফোরণের শব্দ পেয়ে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখেন জামরুল মল্লিক এবং তাঁর স্ত্রীমারজেদা বিবি ও তাঁর ছেলে লালচাঁদ বাড়ির ভেতরে আটকে ছিলেন। তাঁদের উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরাই। ২ জনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর আর একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: এবার স্বাধিকার ভঙ্গের নোটিস পেলেন শুভেন্দু অধিকারী


কীভাবে বাড়ির ভেতরে বোমা এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির বাসিন্দাদের দাবি বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে বোমামজুত রাখা হয়েছিল। তার থেকেই তীব্র বিস্ফোরণ। বাড়ির বাসিন্দাদের আটক করে জেরা করা হচ্ছে। কোথা থেকে বোমা আনা হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.