প্রথম পাতা খবর ফের সিবিআই তলব করল পার্থ চট্টোপাধ্যায়কে, ১৩ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ

ফের সিবিআই তলব করল পার্থ চট্টোপাধ্যায়কে, ১৩ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ

349 views
A+A-
Reset

ডেস্ক: ফের সিবিআই তলব করল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় আগামী সপ্তাহে তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। তৃতীয়বার তাঁকে হাজিরার নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। এর আগেও পরপর দু’বার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে যান তিনি।


আইকোর মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে মনে করা হচ্ছে। আগে ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে নানা তথ্য পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য নোটিশ পাঠানো হয়। 

আরও পড়ুন: সাতসকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্যে করে বোমাবাজি

পার্থ চট্টোপাধ্যায়কে তার আগে ইডিও তলব করেছিল। অভিযোগ, নাকতলার একটি ক্লাবে তাঁর নামকে সামনে রেখে প্রচুর টাকা নেওয়া হয়েছিল। এইসব বিষয়ে বিস্তারিত জানতেই তাঁকে নতুন করে জেরার ভাবনা তদন্তকারীদের। ভবানীপুরে উপনির্বাচনকে টার্গেট করেই ফের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.