Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যপাল নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রীই, সিদ্ধান্তে মন্ত্রিসভার বৈঠকে - NewsOnly24

রাজ্যপাল নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রীই, সিদ্ধান্তে মন্ত্রিসভার বৈঠকে

রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রীই। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের অন্যান্য দফতরের অধীন সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেও আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব পাশ হয়েছে। একই সঙ্গে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্তেও সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।

১৩ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সেই অধিবেশনে এই বিলটি আনা হবে বলে সূত্রের খবর। বিল পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে সইয়ের জন্য। রাজ্যপাল সই করলে সেই বিলটি আইনে পরিণত হবে। বিল পাশ হলে তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। রাজ্যপাল বিলে সই না করলে অর্ডিন্যান্স জারি করবে সরকার। একই সঙ্গে এদিন সিদ্ধান্ত হয়েছে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে থাকবেন শিক্ষামন্ত্রী।

রাজ্য কৃষি দফতরের অধীনে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়৷ প্রাণিসম্পদ দফতরের অধীনে আছে বেলগাছিয়ার প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য দপ্তরের অধীনে আছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এ সবেরই আচার্য পরিবর্তন হচ্ছে৷

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে নিয়ম বা রুল রয়েছে, সেখানে বলা হয়েছে ভিজিটর পদে থাকবেন রাজ্যপাল। সেই নিয়মই বদলের সিদ্ধান্তেও এদিন সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যপালের বদলে ওই পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর প্রস্তাব পাশ হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য কেরালা ও তামিলনাড়ুতে একই রকম বিল বিধানসভায় পেশ করেছে সেখানকার সরকার। অর্থাৎ সেখানেও সেখানকার রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে আর রাজ্যপালকে রাখা হচ্ছে না। সেখানে ওই সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে সেখানকার মুখ্যমন্ত্রীদের নিয়োগ করা হচ্ছে।

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?