প্রথম পাতা খবর হাওড়া-বালি নিয়ে জটিলতার মধ্যেই সোমবার পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন

হাওড়া-বালি নিয়ে জটিলতার মধ্যেই সোমবার পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন

369 views
A+A-
Reset

কলকাতা: হাওড়া-বালি নিয়ে জটিলতার মধ্যেই পুরভোট নিয়ে সংবাদিক বৈঠক ডাকল নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৪টে নাগাদ বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এর আগে রাজ্যের বাকি পুরসভাগুলিতে কবে ভোট নিতে পারবে নির্বাচন কমিশন তা জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালতে কমিশন জানায় ২২ ও ২৭ জানুয়ারি দু’দফায় তারা ভোট করতে পারবে। সূত্রের খবর সোমবারই তারা সাংবাদিক বৈঠকে এ বিষয়ে ঘোষণা করতে পারে।

আদালতে কমিশনের দেওয়া তথ্য অনুসারে প্রথমে পাঁচটি পুরনিগম ও ১০৯টি পুরসভায় ভোট হওয়ার কথা। তার পর হাওড়া ও বালি পুরসভায় দু’দফায় ভোট হতে পারে।

জানা গিয়েছে, রাজ্যপাল স্বাক্ষর না করায় এখনও পর্যন্ত আটকে রয়েছে এই দু’টি পৃথক পুরসভা গঠনের প্রক্রিয়া। ফলে মনে করা হচ্ছে, কমিশন যদি সোমবার যদি পুরভোটের দিনক্ষণ ঘোষণা করে তবে তা হাওড়া-বালিকে বাদ রেখেই ঘোষণা করবে।

আরও পড়ুন: সলমন খানকে সাপে কামড়ালো

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.