প্রথম পাতা খবর স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে জোরদার নিরাপত্তা

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে জোরদার নিরাপত্তা

308 views
A+A-
Reset

ডেস্ক : রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস পালন করবে দেশবাসী। তার আগে জেলায় ও কলকাতা শহরে নিরাপত্তা বাড়ানো হল।

স্বাধীনতা দিবেসের দিন কলকাতা পুলিশ নিরপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ওই দিন রাস্তায় থাকবে প্রায় ৪ হাজার পুলিশ কর্মী। জানা গিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকবেনস ডিসি পদমর্যাদার ১১জন পুলিশ অফিসার। রেড রোডের নজরদারির দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।

রেড রোডে থাকবে ৩টি ওয়াচ টাওয়ার। এছাড়াও শহরের ২৩ টি জায়গায় থাকবে নাকা চেকিং-এর ব্যবস্থা।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেল স্টেশনগুলিতেও চালানো হচ্ছে নজরদারি। শুক্রবার রাতে স্টেশনগুলিতে নজরদারি চালায় আরপিএফ ও জিআরপি।

দর্শকশূন্য রেড রোডে স্বাধীনতা দিবস

করোনা আবহে এবার দর্শকশূন্য রেড রোডে হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’ ট্যাবলো। এছাড়াও শোভাযাত্রায় থাকছে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একাধিক প্রকল্পের ট্যাবলো।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.