প্রথম পাতা খবর গ্যাস সংকট ইস্যুতে সংসদে তৃণমূলের তোপ, ‘অযোধ্যার সীতা রসুইয়েও উনুন জ্বলছে না’

গ্যাস সংকট ইস্যুতে সংসদে তৃণমূলের তোপ, ‘অযোধ্যার সীতা রসুইয়েও উনুন জ্বলছে না’

10 views
A+A-
Reset

ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়েছে দেশের রান্নাঘরেও—এমন অভিযোগ তুলে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। সরকার পর্যাপ্ত গ্যাস থাকার দাবি করলেও বাস্তবে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস সরবরাহে টান পড়েছে বলে অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে সংসদে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এগিয়ে আসার দাবি জানাল বাংলার শাসকদল।

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট নিয়ে বৃহস্পতিবার সংসদে সরব হন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি দাবি করেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অযোধ্যার রাম মন্দিরের ‘সীতা রসুইয়েও’ উনুন জ্বলছে না।

কীর্তি আজাদ বলেন, “আজকের ব্রেকিং নিউজ হল অযোধ্যায় রামমন্দিরের সীতা রসুইয়ে উনোন জ্বলছে না। কিছুদিন আগে মন্ত্রী বলেছিলেন কংগ্রেস দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং কোনও সংকট নেই। কিন্তু যদি সংকট না থাকে, তবে সাধারণ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬৫ টাকা করে কেন বাড়ানো হল?”

তাঁর অভিযোগ, এই মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ও গরিব পরিবারগুলি। সংসদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন সরকার এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পুরনো মন্তব্যও তুলে ধরেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “২০১৬ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন নর্দমার গ্যাস ব্যবহার করা সম্ভব। যদি সত্যিই তা সম্ভব হত, তবে দেশের বিজ্ঞানীদের দিয়ে সেই প্রযুক্তি বাস্তবায়ন করা হল না কেন? তাহলে আজ এত গ্যাস আমদানির প্রয়োজন হত না।” কীর্তি আজাদের দাবি, দেশের প্রায় প্রতিটি বাড়ির কাছেই নর্দমা রয়েছে। সেই গ্যাস ব্যবহার করা গেলে দেশের জ্বালানি সঙ্কট অনেকটাই কমানো যেত। কেন্দ্রের জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি সংসদে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব দাবি করেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.