প্রথম পাতা খবর পুলিশের গাড়ির পিছনে লরির ধাক্কা, বাগনানে মৃত সাব-ইন্সপেক্টর ও হোমগার্ড

পুলিশের গাড়ির পিছনে লরির ধাক্কা, বাগনানে মৃত সাব-ইন্সপেক্টর ও হোমগার্ড

616 views
A+A-
Reset

বাগনান: বৃহস্পতিবার ভোরে হাওড়ার বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে পুলিশের গাড়ির পিছনে লরির ধাক্কা। একজন সাব-ইন্সপেক্টর ও একজন হোম গার্ডের মৃত্যু। আরও ২ পুলিশকর্মী গুরুতর আহত।

সড়কের কলকাতামুখী লেনে ঘটে দুর্ঘটনা। ঘটনায় প্রকাশ, বুধবার রাতে বাগনানের বরুন্দায় ডিউটি করছিলেন সুজয় দাস, পলাশ সামন্ত , শুকদেব বিশ্বাস, অলোক বর। তাঁদের সঙ্গে ছিলেন গাড়ি চালক বক্কর আলী। জানা যায়, জাতীয় সড়কের উপর পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে একটি লরি।

ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন সুজয় দাস (সাব ইন্সপেক্টর), পলাশ সামন্ত (হোম গার্ড)। আহত দুই পুলিশকর্মীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি চালক উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে পৌঁছান বাগনানে এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.