প্রথম পাতা খবর গরমের মাঝেই কালবৈশাখীর দাপট!বৃহস্পতিবার বিক্ষিপ্ত, শুক্রবার ৫ জেলায় ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা

গরমের মাঝেই কালবৈশাখীর দাপট!বৃহস্পতিবার বিক্ষিপ্ত, শুক্রবার ৫ জেলায় ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা

21 views
A+A-
Reset

গরমের দাপটের মাঝেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার পরিস্থিতি আরও বদলাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান—এই পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।শনিবারও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে রবিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে।চলতি বছরে ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রার দাপট থাকলেও এই বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির কারণে পারদ কিছুটা নামবে, ফলে গরমের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.