প্রথম পাতা খবর প্রাথমিক নিয়োগে নজিরবিহীন সিদ্ধান্ত, ভিডিও রেকর্ডিং হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া

প্রাথমিক নিয়োগে নজিরবিহীন সিদ্ধান্ত, ভিডিও রেকর্ডিং হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া

329 views
A+A-
Reset

কলকাতা: স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগে প্রাথমিক শিক্ষা পর্ষদের নজির বিহীন সিদ্ধান্ত। এ বার নিয়োগের ইন্টারভিউয়ের সময় করা হবে ভিডিও রেকর্ডিং।

এ বার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে। সংরক্ষিত করা হবে সেই ভিডিও ফুটেজ। যাতে ভবিষ্যতে নিয়োগ গিরে প্রশ্ন উঠলে সেই ফুটেজ আদালতে পেশ করা যায়। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ সকলে।

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, “পেপার ভেরিফিকেশন থেকে পার্সোনালিটি টেস্ট সবই হবে ক্যামেরার সামনে”। তাঁর কথায়, “ভেরিফিকেশন ও ইন্টারভিউ দুটো প্রক্রিয়ায় হবে ভিডিও রেকর্ডিং। আধুনিক যুগে এই পদ্ধতিতেই ইন্টারভিউ নেওয়া উচিত। আমরা চাই গোটা প্রক্রিয়ায় যেন স্বচ্ছতা বজায় থাকে”।

অর্থাৎ, টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কের বেরিয়ে যাওয়া অবধি পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে। পাশাপাশি নথি যাচাই প্রক্রিয়াও ভিডিও ক্যামেরায় ধরা থাকবে। প্রত্যেক চাকরিপ্রার্থীদেরই ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে নথিবদ্ধ করা হবে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি।

আরও পড়ুন: মারধরের অভিযোগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, শুভেন্দুর বিজয়া সম্মিলনীর আগে পথ অবরোধ তৃণমূলের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.