Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস - NewsOnly24

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বৃষ্টি হওয়ার কারণে গত কয়েক দিনে স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। তীব্র গরমের জেরে যে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে সাময়িক মুক্তি মিলেছিল। কিন্তু আবারও সেই দু:সহ স্মৃতি ফিরছে!

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, চলতি সপ্তাহের শেষ থেকেই বদল ঘটবে আবহাওয়ার। ফের ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ৷ রাজ্যের একাধিক জেলায় শুরু হতে চলেছে তাপপ্রবাহ। আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে৷ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে।

তবে একই সঙ্গে স্বস্তির খবরও দিয়েছে হাওয়া অফিস৷ আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এরই মধ্যে পাওয়া গিয়েছে ভাল খবর। এবার দেশে বর্ষা আসছে তাড়াতাড়ি। আর তার ফলে এ রাজ্যেও বর্ষা আসবে নির্ধারিত সময়ের আগে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এ বছর বর্ষারবৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে চলেছে। এ বছর বর্ষায় গড় বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।   

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের