প্রথম পাতা খবর আপনার নাম আছে তো? প্রকাশের আগে বড় তথ্য দিল কমিশন

আপনার নাম আছে তো? প্রকাশের আগে বড় তথ্য দিল কমিশন

18 views
A+A-
Reset

শনিবার প্রকাশিত হবে বিশেষ নিবিড় সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই বড় তথ্য জানাল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে ইঙ্গিত, খসড়া তালিকায় বাদ পড়া ৫৮ লক্ষ নামের সঙ্গে আরও প্রায় ৯ লক্ষ নাম যুক্ত হতে পারে। সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় প্রায় ৬৮ লক্ষ নাম বাতিল হওয়ার আশঙ্কা।

এছাড়া প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি ধরা পড়েছে। সেই সব নামের পাশে লেখা থাকবে ‘Adjudicated’। পরবর্তীতে সম্পূরক তালিকায় সেগুলি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কখন ও কোথায় দেখবেন তালিকা?

কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে। নাম দেখা যাবে কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।

দুটি ওয়েবসাইটে তালিকা মিলবে— ceowestbengal.wb.gov.in এবং eci.gov.in। পাশাপাশি ECINET অ্যাপেও দেখা যাবে তথ্য।

ওয়েবসাইটে গিয়ে ‘Search in Electoral Roll’ অপশনে ভাষা নির্বাচন করতে হবে। তারপর EPIC নম্বর ও রাজ্যের নাম দিয়ে ক্যাপচা পূরণ করলেই মিলবে ফলাফল।

যদি EPIC নম্বর মনে না থাকে, সেক্ষেত্রে নাম ও অন্যান্য পরিচয় দিয়ে বিকল্প পদ্ধতিতে খোঁজ করা যাবে।

রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। বিডিও ও এসডিও অফিস এবং জেলাশাসকের কার্যালয়েও তালিকা টাঙানো থাকবে।

চূড়ান্ত তালিকা ঘিরে রাজ্যজুড়ে কৌতূহল তুঙ্গে। এখন প্রশ্ন একটাই—আপনার নাম কি রয়েছে তালিকায়?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.