প্রথম পাতা খবর ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরে নতুন এসপি

ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল, পূর্ব মেদিনীপুরে নতুন এসপি

125 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। বুধবার ২৩টি বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রায় তিন মাস পর পূর্ব মেদিনীপুরে পূর্ণাঙ্গ পুলিশ সুপার নিয়োগ করা হল। নতুন এসপি হিসেবে দায়িত্ব পেলেন পারিজাত বিশ্বাস। তিনি এতদিন পুরুলিয়ার ১১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ছিলেন। এর আগে পূর্ব মেদিনীপুরের এসপি ছিলেন সৌম্যজিৎ ভট্টাচার্য। তাঁকে বাঁকুড়ায় পাঠানো হলে পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মিতুন দে, তাঁকে খড়্গপুরে বদলি করা হয়েছে।

অন্যদিকে, কোচবিহারের প্রাক্তন এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) করা হয়েছে। কালীপুজোর রাতে ‘স্যান্ডো গেঞ্জি’ বিতর্কের জেরে তাঁকে আগে সরানো হয়েছিল।

হাওড়া ও ব্যারাকপুর কমিশনারেটেও একাধিক রদবদল হয়েছে। অসীম খান, গণেশ বিশ্বাস, সুরিন্দর সিংহ, অনুপম সিংহ, জয় টুডু ও পাপিয়া সুলতানার দায়িত্ব বদলানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় নতুন অ্যাডিশনাল এসপি ও এসডিপিও নিয়োগ করা হয়েছে।

ভোটের আগে এই প্রশাসনিক রদবদলকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.