প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় ডিগবাজি! ফিরে এল শীত

দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় ডিগবাজি! ফিরে এল শীত

579 views
A+A-
Reset

কলকাতা: পূর্বাভাস মতোই আবহাওয়ার ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই আবার ফিরল শীত। ফের জোরদার উত্তুরে-পশ্চিমী বাতাস।

ফেব্রুয়ারির শুরু হতে না হতেই শীত কার্যত উবে গিয়েছিল গোটা বাংলা থেকেই। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। এরই মধ্যে আবারও পারদপতন। কুয়াশার দাপটও অনেকখানি বহাল থাকছে সর্বত্র। তবে এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও জানিয়েছে আলিপুর।

কমলো দিন ও রাতের তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রির নীচে পারদ। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কোনও জেলায় শুক্রবার বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার যা ছিল ১৬.৭ ডিগ্রি। সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দু-তিন দিন হালকা শীতের আমেজ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। এমনটাই মত আবহবিদদের। ও দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.