Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগামী কয়েক দিন গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? - NewsOnly24

আগামী কয়েক দিন গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: ১৪ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। পরিষ্কার আকাশ গোটা রাজ্যে। জেলায় জেলায় হাড় কাঁপানো ঠান্ডা। শনিবার (১৬ ডিসেম্বর, ২০২৩) সকালে কলকাতা-সহ জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। পরে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী সপ্তাহে আরও নামবে পারদ। লম্বা শীতের স্পেল জারি থাকবে এবার বাংলায়।

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকে নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন গোটা রাজ্যে থাকবে ঠান্ডা। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। তবে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার থেকে সামান্য কমই থাকবে। দিনের তাপমাত্রাও আপাতত স্থিতিশীল থাকবে। তাই শীতের এই আমেজ আপাতত টানা উপভোগ করতে পারবেন শহরবাসী।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে ঠান্ডা অব্যাহত থাকবে। ঘোরাঘুরি করবে ৯-১০ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আর আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তাই সেখানেও বহাল থাকবে শীতের আমেজ।

এরই মধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এর ফলে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর, শুক্রবার নাগাদ বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের কিছুটা তাপমাত্রা বেড়ে যেতে পারে। কমবে শীতের দাপট। 

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের