প্রথম পাতা খবর জাঁকিয়ে শীত আর আসবে কি? তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

জাঁকিয়ে শীত আর আসবে কি? তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

323 views
A+A-
Reset

কলকাতা: শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ! আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে বলে যে আশা করা হয়েছিল, তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। বরং উল্টে বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারছে না। এর মূল কারণ একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার আগমন, যা উত্তুরে হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি করছে। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যেই শীতের প্রকোপ কমছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের বেলা গরমভাব বজায় থাকবে। তাই আপাতত জাঁকিয়ে শীতের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে বঙ্গবাসীকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.