প্রথম পাতা খবর বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে

বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে

388 views
A+A-
Reset

উত্তরবঙ্গের মালদহে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যে কারণে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অধরা। তবে খুব শীঘ্রই পরিস্থিতির বদল হতে চলেছে। আগামী বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে সরকারি ভাবে বর্ষা প্রবেশের সময় ৮ জুন। যদিও সেই দিন পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ এখনও বঞ্চিত। উত্তরে প্রবেশের পর থেকে মৌসুমি বায়ু মালদহের উপরি অংশে আটকে রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১৮ থেকে ২০ জুন, অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

আবহবিদদের মতে, সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে তার আগে রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তির হাত থেকে রেহাই নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্য দিকে, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.