প্রথম পাতা খবর অনলাইন ও ক্যাম্প— দুই পথেই যুবসাথী আবেদন শুরু, অনলাইনে কী ভাবে আবেদন জেনে নিন

অনলাইন ও ক্যাম্প— দুই পথেই যুবসাথী আবেদন শুরু, অনলাইনে কী ভাবে আবেদন জেনে নিন

10 views
A+A-
Reset

বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে ‘যুবসাথী’ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় শিক্ষিত বেকাররা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। অফলাইনে আবেদনের চাপ কমাতে এবার অনলাইনেও শুরু হয়েছে আবেদন। কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত নির্দেশিকা।

কোথায় ও কীভাবে আবেদন?

যুবসাথী প্রকল্পের জন্য রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে বিশেষ ক্যাম্প চালু করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।

প্রতিটি ক্যাম্পে সরাসরি আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনকারীদের—

  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা
  • মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা অ্যাডমিট কার্ড
  • প্রয়োজনীয় পরিচয়পত্র ও অন্যান্য নথি

সহ ক্যাম্পে উপস্থিত হয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই রসিদ দেওয়া হবে।

অনলাইনে আবেদনপত্র সংগ্রহের পদ্ধতি

অনলাইনেও যুবসাথীর আবেদনপত্র ডাউনলোড করা যাচ্ছে।
নিম্নলিখিত ওয়েবসাইট থেকে ফর্ম পাওয়া যাবে—

ওয়েবসাইটে গিয়ে ‘Application for Yubasathi’ অপশনে ক্লিক করলে ফর্ম ডাউনলোড করা যাবে।
ডাউনলোড করা ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ক্যাম্পে জমা দিতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

  • বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
  • শিক্ষিত বেকার হতে হবে
  • স্কলারশিপ পেলে আবেদন করা যাবে
  • তবে রাজ্যের অন্য কোনও আর্থিক জনমুখী প্রকল্পের সুবিধাভোগী হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না

কতদিন মিলবে ভাতা?

প্রাথমিকভাবে পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এরপরও আবেদনকারী বেকার থাকলে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও প্রকাশ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.