প্রথম পাতা খেলা ২-০ জিতে সুপার কাপের ফাইনালে উঠল লাল-হলুদ ব্রিগেড

২-০ জিতে সুপার কাপের ফাইনালে উঠল লাল-হলুদ ব্রিগেড

497 views
A+A-
Reset

সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল।

বুধবার হিজাজি ও সিভেরিওর গোলে ২-০ জিতল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত জামশেদপুরকে হারিয়ে মরশুমে দ্বিতীয় ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। এর আগে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড।

লাল হলুদের হয়ে খেলার ১৯ মিনিটে সেটপিস থেকে গোল করেন মাহের। সাউলের কর্নার থেকে জর্ডনের এই তারকা বক্সের ভিড়ের মধ্যে গোল করেছেন। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি হয়েছে ম্যাচের ৪৭ মিনিটের মাথায়। এক্ষেত্রে আসল কাজ সারেন বিদেশি সিভেরিও।

উল্লেখযোগ্য ভাবে, ইস্টবেঙ্গল অবশ্য ৩-০ ব্যবধানে জিততে পারল ক্লেটন ৮১ মিনিটে পেনাল্টি নষ্ট না করলে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.