প্রথম পাতা খেলা আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

608 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার আইপিএলের প্লে-অফে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা। জিতলে সরাসরি ফাইনাল, এবং হারলে আরও একটি সুযোগ থাকছে নাইটদের সামনে।

এ বারের আইপিএলে গ্রুপ পর্যায়ের ম্যাচে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শেষ করেছে কেকেআর। দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে হবে কলকাতাকে।

আগামীকাল আমদাবাদে হবে আইলিএলের প্রথম প্লে অফ। এই ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে নাইটরা। হারলে আরও একটি সুযোগ থাকছে।

প্রসঙ্গত, রবিবার কলকাতা বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। একটি বলও খেলা হয়নি ম্যাচে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ছিল খেলা। রাত ১০.৫৬ পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা যায়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফে মুখোমুখি হচ্ছে কলকাতা এবং হায়দরাবাদ। এলিমিনেটরে মুখোমুখি রাজস্থান এবং বেঙ্গালুরু।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.