প্রথম পাতা খবর প্রয়াত ‘ময়দানের বাজপাখী’ সনৎ শেঠ

প্রয়াত ‘ময়দানের বাজপাখী’ সনৎ শেঠ

348 views
A+A-
Reset

কলকাতা : মারা গেলেন কিংবদন্তি গোলকিপার সনৎ শেঠ। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সের দিক থেকে তুলনামূলক ভাবে প্রবীণ হলেও চুণী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলেছেন তিনি।

দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভাল করে হাঁটতে পারতেন না। ক্রাচ নিয়ে তাঁকে হাটতে হতো। বছর খানেক আগেই তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। সনৎ শেঠ যে দলেই খেলেছেন, দলকে ভরসা দিতেন তিনি। রেলওয়ে এফসি তাঁর প্রথম ক্লাব। এ ছাড়া তিনি এরিয়ান্স, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি। ১৯৪৯ সালে মাত্র ১৯ বছর বয়েসে উত্তর ২৪ পরগনা জেলা লিগে তিনি দাপিয়ে গোলকিপিং করেন। ডাক পান রেলওয়ে এফসি ক্লাবে। তার পর আর ঘুরে তাকাতে হয়নি। ১৯৪৯-৬৮ এই ১৯ বছর ময়দানে দাপিয়ে বেড়ান তিনি।

১৯৫৪ সালে মেনিলা এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ সালে রাশিয়া সফরেও গিয়েছিলেন তিনি। বাংলার এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.