প্রথম পাতা খবর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

417 views
A+A-
Reset

চৈত্রের ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের নানা জেলায় শুরু হচ্ছে বৃষ্টি। আজ, বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

সপ্তাহান্তে রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ও পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থা চলতে পারে সোমবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.