577 ইডেন থেকে সঞ্জয় হাজরা আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা চড়েছে ইতিমধ্যেই। কারণ প্লে অফে টিকে থাকতে হলে যেমন কেকেআর-কে জিততেই হবে। ঠিক তেমনি অবস্থা রাজস্থান রয়্যালসের। পড়তে পারেন পুলিশের উদ্যোগেই নিমতলা ঘাটে নিরঞ্জন চোরবাগানের প্রতিমা, বিষণ্ণ পাড়াবাসী লক্ষ্মীপুজোর আগে সোনা-রুপোর দামে বড় পতন! ১১ মাসের সর্বনিম্ন স্তরে রুপো, কলকাতায় আজকের দর কত? প্রয়াত মহিষাদলের প্রাক্তন সিপিএম বিধায়ক দীনবন্ধু মণ্ডল, বয়স হয়েছিল ৮৪ বছর তবে এসব কিছুকে ছাপিয়ে ম্যাচের মুখ্য আকর্ষণ ১৪ বছর বয়সী আইপিএলের এবারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। যদিও গত ম্যাচে তার ব্যাটিং ব্যর্থতা ছিল কিন্তু সেটা কাটিয়ে আবারো কি বৈভবের বৈভব আগামীকাল দেখা যাবে ইডেনের মাটিতে? আজ কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শে বেশ কিছুক্ষণ নেটে ব্যাটিং প্র্যাকটিস করলেন বৈভব সূর্যবংশী। ছবি: প্রতিবেদক