473 ইডেন থেকে সঞ্জয় হাজরা আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা চড়েছে ইতিমধ্যেই। কারণ প্লে অফে টিকে থাকতে হলে যেমন কেকেআর-কে জিততেই হবে। ঠিক তেমনি অবস্থা রাজস্থান রয়্যালসের। পড়তে পারেন সোমবার দিল্লিতে CJP-র আন্দোলনে যোগ দেবেন মমতা, যন্তর মন্তরে পৌঁছনোর ঘোষণা মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য, সেপ্টেম্বরে জন্মশতবর্ষ উদ্যাপনের ঘোষণা মোদীর আশ্বাসে শেষ হল সোনম ওয়াংচুকের ২৭ দিনের অনশন, নিট প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক আদালতের পথে কেন্দ্র তবে এসব কিছুকে ছাপিয়ে ম্যাচের মুখ্য আকর্ষণ ১৪ বছর বয়সী আইপিএলের এবারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। যদিও গত ম্যাচে তার ব্যাটিং ব্যর্থতা ছিল কিন্তু সেটা কাটিয়ে আবারো কি বৈভবের বৈভব আগামীকাল দেখা যাবে ইডেনের মাটিতে? আজ কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শে বেশ কিছুক্ষণ নেটে ব্যাটিং প্র্যাকটিস করলেন বৈভব সূর্যবংশী। ছবি: প্রতিবেদক