প্রথম পাতা খবর দিলীপের হাতে পঞ্চায়েত, অগ্নিমিত্রার ঝুলিতে পুর ও সমাজকল্যাণ; মন্ত্রিসভার দফতর বণ্টন করলেন শুভেন্দু

দিলীপের হাতে পঞ্চায়েত, অগ্নিমিত্রার ঝুলিতে পুর ও সমাজকল্যাণ; মন্ত্রিসভার দফতর বণ্টন করলেন শুভেন্দু

10 views
A+A-
Reset

শপথগ্রহণের দু’দিনের মাথায় নিজের মন্ত্রিসভার দফতর বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর পাঁচ মন্ত্রীর হাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিয়েছিলেন এই ছ’জন।

দফতর বণ্টন অনুযায়ী, দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত, কৃষি বিপণন এবং প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব। অন্যদিকে অগ্নিমিত্রা পালের হাতে গিয়েছে নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতর। বিজেপি নেতৃত্বের মতে, মহিলা ও নগর উন্নয়ন সংক্রান্ত ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এই দায়িত্ব বণ্টন।

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ্য ও সরবরাহ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক কীর্তনীয়াকে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে থাকছেন ক্ষদিরাম টুডু। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত বাকি গুরুত্বপূর্ণ দফতরগুলি নিজের কাছেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

সোমবার দুপুরে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু। সেখানে উপস্থিত ছিলেন পাঁচ মন্ত্রী, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং একাধিক প্রশাসনিক আধিকারিক। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার “সুশাসন ও সুরক্ষা”-র নীতিতে চলবে। একই সঙ্গে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ‘ডবল ইঞ্জিন সরকার’-এর উন্নয়ন মডেল কার্যকর করার বার্তা দেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.