প্রথম পাতা খবর বুধবারের মিছিলে অনুমতি চেয়ে হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবারের মিছিলে অনুমতি চেয়ে হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

13 views
A+A-
Reset

কলকাতা: বুধবার প্রস্তাবিত মিছিলের জন্য পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে তারা এ বিষয়ে মামলা দায়ের করেছে। দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

কালীঘাট তৃণমূলের অভিযোগ, বুধবারের মিছিলের জন্য পুলিশ অনুমতি দিচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। এরপরই শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রের খবর, বুধবারের ওই মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন। যদিও প্রশাসনের তরফে এখনও মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলেই দাবি তৃণমূলের।

প্রসঙ্গত, বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে সোমবার কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকে মোমবাতি মিছিল শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে কেন্দ্রীয় বাহিনী তাঁর মিছিল আটকে দেয় বলে অভিযোগ ওঠে। তবে সেই বাধা অতিক্রম করে ব্যারিকেড পেরিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান তিনি এবং তাঁর অনুগামীরা।

সোমবারই বারুইপুরে তৃণমূলের প্রতিনিধিদল হিসেবে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে বুধবার কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত মিছিলটি বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, নির্বাচন-পরবর্তী সময়ে হকার উচ্ছেদের বিরোধিতায়ও রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। এর মধ্যেই ফের বুধবার মিছিলের ডাককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.