প্রথম পাতা খবর প্রয়াত পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পরিচালক মালবশ্রী দাশ

প্রয়াত পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পরিচালক মালবশ্রী দাশ

9 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পরিচালক ও সদস্য সচিব মালবশ্রী দাশ প্রয়াত। শুক্রবার, ২১ নভেম্বর রাত ৯টা ৫৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

গোখেল মেমোরিয়াল স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্রী ছিলেন মালবশ্রী দাশ। কর্মজীবনে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পরিচালক ও সদস্য সচিবের দায়িত্বও সামলেছেন তিনি।

বিবাহসূত্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছিলেন মালবশ্রী দাশ। তাঁর প্রয়াণে পরিবার, পরিচিতজন এবং সাংস্কৃতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

তিনি রেখে গেলেন স্বামী প্রসাদ রঞ্জন দাশ, যিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য স্থপতি; কন্যা প্রিয়দর্শিকা, জামাতা সূর্যদীপ, পুত্র দেবাঞ্জন, পুত্রবধূ মেঘলা এবং দৌহিত্রী অনিকাকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.