15
কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এ বার মল্লিকবাজার এলাকার একটি কাপড়ের গুদামে আগুন লাগল। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
আগুনের তীব্রতা বাড়তেই নিরাপত্তার কারণে আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘিঞ্জি এলাকায় কাপড়ের গুদামে আগুন লাগায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।