চিংড়িঘাটা মেট্রো নির্মাণে নভেম্বরেই ট্রাফিক ব্লক, শনিবার মধ্যরাতে মহড়া কলকাতা পুলিশের
নভেম্বর মাসে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। ট্রাফিক ব্লকের আগে শনিবার মধ্যরাতে মহড়া চালাবে কলকাতা পুলিশ। যান চলাচল সচল রাখতে বিকল্প রুটের পরিকল্পনা প্রস্তুত।
নভেম্বর মাসে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। ট্রাফিক ব্লকের আগে শনিবার মধ্যরাতে মহড়া চালাবে কলকাতা পুলিশ। যান চলাচল সচল রাখতে বিকল্প রুটের পরিকল্পনা প্রস্তুত।
নেপালের জেন জি’র বিক্ষোভে আগুন লাগল কাঠমান্ডুর পাঁচতারা হোটেলে। পালাতে গিয়ে লাফ দেন পর্যটক রাজেশ দেবী, গুরুতর আহত হয়ে মৃত্যু। পরিবার ক্ষুব্ধ, দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন।
পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় ভূমিধসে চাপা পড়ে অন্তত চার জনের মৃত্যু। নিখোঁজ কয়েক জন। টানা বৃষ্টিতে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে।
মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী রহস্যজনকভাবে মৃত। পুকুর থেকে উদ্ধার দেহ, নেশা না আত্মহত্যা—উত্তর খুঁজছে পুলিশ।
আগেই বন্ধ ছিল কবি সুভাষ মেট্রো স্টেশন, এবার শহিদ ক্ষুদিরামে কমল পরিষেবা। বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান বাড়ল। লাইনের গণ্ডগোলে ৩০ মিনিট বন্ধও থাকল পরিষেবা।
কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ। অপর ম্যাচে সুরুচি সংঘকে ৪-০ গোলে হারিয়ে উজ্জ্বল ডায়মন্ড হারবার এফসি।
ঐশ্বর্য রাই বচ্চনের ছবি-ভিডিও বিনা অনুমতিতে ব্যবহার করে ডিপফেক ও বিজ্ঞাপনী কাজে লাগানোর বিরুদ্ধে রায় দিল দিল্লি হাই কোর্ট। অভিনেত্রীর নাম, ছবি, সংক্ষিপ্তরূপ ‘এআরবি’ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি।
আজ দিল্লি উড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা শোনা গেলেও, রাজ্যপাল পরিবর্তনের জল্পনা ফের জোরালো হচ্ছে।
আরতি কটন মিলে ফেব্রুয়ারি থেকে বন্ধ বেতন। দাসনগরে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভে নামলেন শ্রমিকরা। নেতৃত্বে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। উত্তেজনা সামাল দিতে নামল বিশাল পুলিশবাহিনী ও র্যাফ।