যুবসাথীতে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, বাড়তে পারে আবদনপত্র জমার মেয়াদ
যুবসাথী প্রকল্পে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন দক্ষিণ ২৪ পরগনায়।
যুবসাথী প্রকল্পে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন দক্ষিণ ২৪ পরগনায়।
ভোটের আগে রাজ্য পুলিশে ২৩টি রদবদল। পূর্ব মেদিনীপুরে নতুন পুলিশ সুপার পারিজাত বিশ্বাস। ব্যারাকপুরে নতুন দায়িত্ব দ্যুতিমান ভট্টাচার্যের।
স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলল তৃণমূল। দাবি, বিপর্যয় মোকাবিলা খাতে পশ্চিমবঙ্গের প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া।
বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ঘিরে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, চূড়ান্ত তালিকায় ১ কোটি ২০ লক্ষ পর্যন্ত নাম বাদ যেতে পারে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত তালিকা।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জানাল নির্বাচন কমিশন। বুথবিন্যাসে আপাতত বদল নেই।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু। প্রথম দিনে ৭০ জনকে সুপারিশপত্র দেওয়া হল। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং গ্রুপ সি ও ডি পরীক্ষা শেষে।
বঙ্গ বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে জোটে নামতে চলেছে সিপিএম। বিমান বসু ও মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত নওশাদ সিদ্দিকীর। আসন বণ্টন নিয়ে এখনও আলোচনা চলছে।
কেরলের নাম ‘কেরলম’ করার অনুমোদনের পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার নাম পরিবর্তনে কেন্দ্র বঞ্চনা করছে বলে অভিযোগ। ‘বাংলা’ নাম আদায় করেই ছাড়ব, দাবি তাঁর।
ডেথ গ্র্যাচুইটির নিয়মে বড় সংশোধন। এবার ‘পরিবার’-এর সংজ্ঞায় যুক্ত হলেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যাসন্তান। পুরনো অমীমাংসিত মামলাও নতুন নিয়মে বিবেচিত হবে।
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভোর থেকে ঝড়বৃষ্টি। একাধিক জেলায় হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।