পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার রথীন্দ্র বসু, সর্বসম্মতিতে নির্বাচিত বিজেপি বিধায়ক
পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সর্বসম্মতিক্রমে স্পিকার পদে বসেন কোচবিহার দক্ষিণের প্রথমবারের বিধায়ক।
পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সর্বসম্মতিক্রমে স্পিকার পদে বসেন কোচবিহার দক্ষিণের প্রথমবারের বিধায়ক।
প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল। ‘মিন্টুদা’ নামে পরিচিত এই বর্ষীয়ান বাম নেতা দীর্ঘদিন কলকাতা পুরসভা ও সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দেশজুড়ে ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম। কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল ১০৮.৭৪ টাকা। পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং তেল আমদানির খরচ বৃদ্ধিকে কারণ হিসাবে দেখা হচ্ছে।
ভোট-পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাই কোর্ট পুলিশকে আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিল। রাজনৈতিক কারণে কাউকে বাড়িছাড়া করা হলে নিরাপদে ফিরিয়ে দেওয়ার নির্দেশও আদালতের।
রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সোমবার থেকেই কার্যকর হবে নতুন নিয়ম, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে এজলাসে সওয়াল করেন তৃণমূলনেত্রী।
প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার ৯১.২৩ শতাংশ। রাজ্যে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল।
তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হল। ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি দেখাতে ‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’ চালু করল বঙ্গ বিজেপি। কোন কাজ সম্পূর্ণ, কোন কাজ চলছে— সব তথ্য মিলবে এক জায়গাতেই।
পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোর ভাবে কার্যকর করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শংসাপত্র ছাড়া জবাই নয়, আইন ভাঙলে জেল ও জরিমানার সতর্কতা।