Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুক্রবার শেষযাত্রা অনীক দত্তের, বিদেশ থেকে ফিরলেন কন্যা; শেষ শ্রদ্ধার আয়োজন নিয়ে জল্পনা - NewsOnly24

শুক্রবার শেষযাত্রা অনীক দত্তের, বিদেশ থেকে ফিরলেন কন্যা; শেষ শ্রদ্ধার আয়োজন নিয়ে জল্পনা

প্রয়াত পরিচালক অনীক দত্তের আকস্মিক মৃত্যুর পর শোকস্তব্ধ টলিপাড়া। প্রথমে ঠিক হয়েছিল বৃহস্পতিবারই সম্পন্ন হবে ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালকের শেষকৃত্য। তবে পরিবারের বিশেষ অনুরোধে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। অবশেষে স্থির হয়েছে, শুক্রবার অর্থাৎ ২৯ মে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

পরিচালকের কন্যা বিদেশে থাকায় শেষ বিদায়ের সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে পরিবারের তরফে জানানো হয়, মেয়ে ঐশী দত্ত ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। পরিচালকের স্ত্রীর বাড়ির ছাদ থেকে কীভাবে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলের পুনর্নির্মাণও করা হয়। তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।

বর্তমানে অনীক দত্তের মরদেহ রাখা হয়েছে ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে নিউ থিয়েটার্স-১ (NT1) স্টুডিয়োতে। সেখানে পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন।

এক যৌথ বিবৃতিতে অনীক দত্তের স্ত্রী সন্ধি দত্ত এবং কন্যা রাই (ঐশীর ডাকনাম) সকলকে শেষযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। যাঁরা পরিচালকের কাজ ও মানুষ হিসেবে তাঁকে ভালোবাসতেন, তাঁদের উপস্থিত থাকার অনুরোধও করা হয়েছে।

এদিকে, অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুবিধার্থে নন্দন চত্বরে বিশেষ ব্যবস্থার ভাবনা রয়েছে। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, শেষ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পরিবারের উপরই নির্ভর করছে। টলিউডের এক গুরুত্বপূর্ণ নির্মাতার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে। শেষবারের মতো প্রিয় পরিচালককে বিদায় জানাতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরাও।

Related posts

ছাদ থেকে পড়ে রহস্যমূত্যু পরিচালক অনীক দত্তের, প্রয়াণের খবর ঘিরে শোক টলিউডে

রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী সম্মান পেলেন প্রসেনজিৎ, ধর্মেন্দ্রর হয়ে পদ্মবিভূষণ নিলেন হেমা মালিনী

‘গোর্কির মা’ নিয়ে এল মনস্তাত্ত্বিক থ্রিলারের নতুন স্বাদ, ফ্রাইডেতে মুক্তি ক্যামেলিয়ার নতুন সিরিজ