Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের - NewsOnly24

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

কলকাতা: নতুন বছরের শুরুতেই একরাশ বিষণ্ণতা নেমে এল অরিজিৎ সিং-এর অনুরাগীদের মনে। বাংলা থেকে বলিউড— গত এক দশক ধরে যাঁর কণ্ঠ কোটি কোটি মানুষের আবেগ, সেই অরিজিৎ সিং আর সিনেমার জন্য প্লেব্যাক করবেন না বলে জানিয়ে দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।

“আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম”

মঙ্গলবার নিজের পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এবার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না। এই সফর সত্যিই সুন্দর ছিল।” এই ঘোষণার পরই নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

কী কারণে এই কঠিন সিদ্ধান্ত?

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? অরিজিৎ নিজে কোনও স্পষ্ট কারণ না জানালেও, সংগীত মহলের একাংশের ধারণা, সম্ভবত গলার বিশ্রাম বা নতুন কোনও বড় প্রজেক্টের জন্যই এই সাময়িক বিরতি। যদিও গায়কের বয়ানে ‘সাময়িক’ শব্দের উল্লেখ না থাকায় চিন্তিত অনুরাগীরা। তবে প্লেব্যাক ছাড়লেও কি অরিজিৎকে অন্য কোনও ভূমিকায় দেখা যাবে? উত্তর লুকিয়ে তাঁর সাম্প্রতিক কিছু পদক্ষেপেই।

নতুন পরিচয়ে সামনে আসবেন অরিজিৎ?

অরিজিৎ কেবল গায়ক নন, গত কয়েক বছর ধরে তিনি সংগীত পরিচালনা ও চলচ্চিত্র পরিচালনার কাজেও মন দিয়েছেন। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘সা’ মুক্তির অপেক্ষায়। এছাড়াও হিন্দিতে ‘ভয়’ নামক একটি ছবির পরিচালনার কাজেও তিনি ব্যস্ত। কিছুদিন আগে বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তাঁর গান দারুণ জনপ্রিয় হয়েছে। আসন্ন ছবি ‘ও রোমিও’-তেও শোনা যাবে তাঁর কণ্ঠ। সম্ভবত প্লেব্যাক গায়ক পরিচয়ের বাইরে নিজেকে একজন পূর্ণাঙ্গ নির্মাতা হিসেবে গড়ে তুলতেই এই কঠোর পদক্ষেপ।

Related posts

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী

পদ্ম সম্মান ২০২৬: রাজ্যের মুকুটে ১১ পালক, সম্মানিত প্রসেনজিৎ, কুমার বসু, তরুণ ভট্টাচার্যরা

বারাণসীতে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়! পাত্রী মডেল ঋত্বিকা গিরি