Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অডিশনের ভয়ে অল্পের জন্য বিগ বাজেটের ছবি মিস রাইমার - NewsOnly24

অডিশনের ভয়ে অল্পের জন্য বিগ বাজেটের ছবি মিস রাইমার

কেরিয়ারের শুরুতে ‘মহব্বতে’, ‘দিল্লি বেলি’-র মত হিট ছবির কাজ মিস করেছিলেন অভিনেত্রী রাইমা সেন। এক স্বাক্ষাৎকারে রাইমা জানিয়েছিলেন, অলস স্বভাবের জন্য বেশ কিছু ছবির কাজ মিস করেছিলেন তিনি। শুধু অলসই নয়, সেই সময় রাইমা অডিশন দিতেও ভয় পেতেন অভিনেত্রী। তাই বেশ কিছু ছবি হাতছাড়া হয়ে গিয়েছে তার। সেই ছবি গুলি পরবর্তী সময় বক্স অফিসে ঝড় তুলেছিল।

দিল্লি বেলি’ এবং আদিত্য চোপড়া পরিচালিত ছবি ‘মহব্বতে’ ছবির অডিশনের মুখোমুখি হতে ভয় এবং ভাগ্যের উপর নির্ভর করে চলার সিদ্ধান্তের জন্য উল্লেখযোগ্য বেশ কিছু সিনেমা মিস করতে হয়েছিল রাইমা সেনকে। ‘মহব্বতে’ এবং ‘দিল্লি বেলি’ ছবি দুটি হাতছাড়া হয়ে যাওয়ার পর, ভালো কাজের জন্য রাইমা সেনকে অপেক্ষা করতে হয়েছিল।

রাইমা কখনও ছবিতে সুযোগ পাওয়ার জন্য পরিচালকদের কাছে অনুরোধ করেননি। তার মনে বিশ্বাস ছিল যে, যদি কোনও ছবিতে অভিনয়ের জন্য তাকে প্রয়োজন হয়, তবে সেই ছবির অফার তার কাছে এমনিতেই আসবে। পুরো বিষয়টি রাইমা ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছিলেন।সাক্ষাৎকারে রাইমা অডিশনে ভয় পাওয়ার কথা স্বীকার করে, কেরিয়ারের শুরুর দিন গুলিতে বলিউডে আরও সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

অভিনেত্রী স্বীকার করেছেন, তিনি অডিশনের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করতে পারেননি। অডিশনের দিন গুলি তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। রাইমা সেনের কথায়, ‘মহব্বতে ছবিতে অভিনয়ের জন্য আমি নির্মাতাদের কাছ থেকে ফোন পেয়েছিলাম। ফোনে বলা হয়েছিল মহব্বতে ছবির জন্য আমি যাতে অডিশন দিতে যাই। তখন শুধুমাত্র অলসতার জেরে যাওয়া হয়নি। কিন্তু এখন আমার মনে হয়, এই সমস্ত ছবি গুলির জন্য আমার অন্তত অডিশনে যাওয়া উচিত ছিল। দিল্লি বেলির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।’

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী