Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর - NewsOnly24

মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন মহানায়ক উত্তমকুমার। তাঁর মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার সংস্কৃতি ও চলচ্চিত্র জগতে উত্তমকুমারের অবদান স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “তিনি আজও আমাদের হৃদয়ে অমলিন। তাঁর কাজ, ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রের গৌরব।”

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুখ্যমন্ত্রী লেখেন, “মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি। আমি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সরকারই ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে। আমি রেলমন্ত্রী থাকার সময়ই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখা হয় ‘মহানায়ক উত্তমকুমার’। তাঁর নামাঙ্কিত ‘উত্তম মঞ্চ’-কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আর একবার তাঁকে আমার প্রণাম জানাই”।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী