Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বলিউড অভিনেতা গোবিন্দর পায়ে গুলি, হাসপাতালে ভর্তি, কী অবস্থা এখন? - NewsOnly24

বলিউড অভিনেতা গোবিন্দর পায়ে গুলি, হাসপাতালে ভর্তি, কী অবস্থা এখন?

বলিউড অভিনেতা এবং শিবসেনা নেতা গোবিন্দকে নিয়ে বড় খবর সামনে এসেছে। নিজের রিভলভার থেকে দুর্ঘটনাক্রমে পায়ে গুলি লাগার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোর ৫টার সময়।

নিউজ এজেন্সি এএনআই-এর সূত্র অনুযায়ী, মুম্বই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে গোবিন্দর পায়ে তাঁর নিজের রিভলভার থেকে গুলি লেগেছে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

মুম্বই পুলিশ আরও জানিয়েছে, বলিউড অভিনেতা তাঁর জুহুর বাড়িতে একাই ছিলেন। ভোর পৌনে ৫টা নাগাদ এই বিপত্তি ঘটে। তাঁর লাইসেন্সড রিভলভার থেকে হঠাৎ গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছেই ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে এসেছেন। পুলিশ জানিয়েছে, গোবিন্দ কোনো অভিযোগ দায়ের করেননি।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী