Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বারাণসীতে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়! পাত্রী মডেল ঋত্বিকা গিরি - NewsOnly24

বারাণসীতে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়! পাত্রী মডেল ঋত্বিকা গিরি

জল্পনা চলছিল পঁচিশের শুরু থেকেই। অবশেষে সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। তবে কলকাতায় নয়, শহর থেকে বহুদূরে বারাণসীতে মা গঙ্গাকে সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন হিরণ।

পাত্রী কে? বারাণসীর ঘাট থেকে হিরণের বিয়ের যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে কনের পরনে লাল বেনারসি, আর হিরণের পরনে ছিমছাম হলুদ পাঞ্জাবি। পাত্রীর সিঁথি রাঙিয়ে দিচ্ছেন অভিনেতা। জানা গিয়েছে, হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় তিনি একজন মডেল। মঙ্গলবার হিরণ নিজেই ফেসবুকে বিয়ের সুখবর ভাগ করে নিয়েছিলেন, যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট তিনি ডিলিট করে দেন। তবে ততক্ষণে ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

পুরনো সংসারের ইতি? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যেত, বেশ কিছুদিন ধরেই প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হিরণের। গত লোকসভা নির্বাচনে ঘাটালে হারের পর রাজনীতি বা অভিনয়—উভয় জগত থেকেই কিছুটা আড়ালে ছিলেন তিনি। শোনা যায়, রাজনীতির কাজের জন্য দীর্ঘ সময় খড়গপুরে থাকার ফলেই স্ত্রী ও কন্যার সঙ্গে দূরত্ব বাড়ে।

২০২২ সালে অনিন্দিতার একটি ফেসবুক পোস্ট ঘিরে সেই জল্পনা আরও উস্কেছিল। যেখানে তিনি লিখেছিলেন, “বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে-বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে।” হিরণের একমাত্র কন্যাও বাবার থেকে দূরত্ব বজায় রেখে চলে বলে খবর। এই টানাপড়েনের মাঝেই নতুন বছরের শুরুতে হিরণের এই ‘নতুন বসন্ত’ টলিউড ও রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Related posts

টলিউডে শোক, ঘুমের মধ্যেই প্রয়াণ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের