Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রথমবার বলিউডে হৃত্বিক রোশন,দীপিকা পাড়ুকোন জুটি, ঘোষণা অভিনেতার জন্মদিনে - NewsOnly24

প্রথমবার বলিউডে হৃত্বিক রোশন,দীপিকা পাড়ুকোন জুটি, ঘোষণা অভিনেতার জন্মদিনে

ওয়েবডেস্ক : প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এ তাঁদের জুটিতে দেখা যাবে। হৃত্বিকের জন্মদিনেই প্রকাশ করা হয়েছে এই ছবির প্রথম মোশন পোস্টার।

দু’জনেই টুইট করে এ খবর জানিয়েছেন। দীপিকা মাইক্রো ব্লগিং সাইটে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হল।’

এ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ‘এটি আমার জীবনের অন্যতম উত্তেজক একটা মুহূর্ত। প্রথমবার ভারত ও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য একসঙ্গে আমার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী, হৃতিক ও দীপিকাকে নিয়ে কাজ করতে চলেছি। হৃতিকের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল।’

‘ফাইটার’ ছাড়া আপাতত হৃতিকের আগামী কোনও ছবির কথা জানা যায়নি। তবে, দীপিকার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে।

আরও পড়ুন : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি প্রদর্শনীর উদ্বোধন

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী