Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী - NewsOnly24

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী

বনগাঁ: লগ্নজিতা চক্রবর্তীর পর এবার মিমি চক্রবর্তী। কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে ফের চূড়ান্ত হেনস্থার শিকার হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী। রবিবার বনগাঁয় একটি মাচা শো-তে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন মিমি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অপমানিত হয়ে মাঝপথেই মঞ্চ ছাড়তে বাধ্য হন তিনি।

কী ঘটেছিল রবিবার? রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি। অভিনেত্রীর দাবি, তিনি সবেমাত্র অনুষ্ঠান শুরু করেছেন, ঠিক সেই সময়েই তালভঙ্গ। তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি আচমকা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এমনকি মাইক হাতে মিমিকে উদ্দেশ্য করে তিনি বলে ওঠেন, “আপনি চলে যান!”

হতবাক অভিনেত্রী মিমির কথায়, “আমি এতটাই হকচকিয়ে গিয়েছিলাম যে প্রথমে বুঝতেই পারিনি কথাটা আমাকে বলা হচ্ছে কি না।” বিষয়টি বুঝতে পেরে অপমানে ও বিস্ময়ে হতবাক হয়ে যান অভিনেত্রী। তিনি ফের ওই ব্যক্তির দিকে তাকালে, তনয় শাস্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেন বলে অভিযোগ। এরপর আর কথা না বাড়িয়ে উপস্থিত দর্শকদের ‘শুভরাত্রি’ জানিয়ে মঞ্চ থেকে নেমে যান অপমানিত মিমি।

ক্ষোভ উগরে দিলেন মিমি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর আক্ষেপ, “এই ধরনের ব্যবহার জীবনে প্রথম পেলাম। মঞ্চে যে সমস্ত শিল্পী অনুষ্ঠান করতে যান, আজকাল লোকে যেন তাঁদের নিজেদের ‘সম্পত্তি’ ভাবতে শুরু করেছেন!” উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠান করতে গিয়ে আপত্তিকর আচরণের শিকার হয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। এবার মিমির সঙ্গে ঘটা এই ঘটনা ফের শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Related posts

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

পদ্ম সম্মান ২০২৬: রাজ্যের মুকুটে ১১ পালক, সম্মানিত প্রসেনজিৎ, কুমার বসু, তরুণ ভট্টাচার্যরা

বারাণসীতে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়! পাত্রী মডেল ঋত্বিকা গিরি