Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বলিউডে প্রসেনজিতের পরিচালনায় 'নটী বিনোদিনী' হচ্ছেন কঙ্গনা রানাওয়াত - NewsOnly24

বলিউডে প্রসেনজিতের পরিচালনায় ‘নটী বিনোদিনী’ হচ্ছেন কঙ্গনা রানাওয়াত

কলকাতা: ফের পরিচালকের আসনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার বাংলা ছবি নয়। সূত্রের খবর, এ বার হিন্দি ছবি পরিচালনা করছেন বাংলার সুপারস্টার।

জানা গিয়েছে, হিন্দিতে ‘নটী বিনোদিনী’ বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবিতেই প্রসেনজিতের ‘বিনোদিনী’ হচ্ছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা যে হিন্দি ছবিতে ‘নটী বিনোদিনী’ হচ্ছেন, সেখবর আগেই জানা গিয়েছিল। এই খবরটা শোনা গিয়েছিল গত বছর অক্টোবরে। তবে তখন ছবিটি ‘মর্দানি’ খ্যাত পরিচালক প্রদীপ সরকারের পরিচালনা করার কথা ছিল। প্রদীপ সরকারের সঙ্গে বিনোদিনী করার কথা নিশ্চিত করেছিলেন কঙ্গনাও। তবে প্রদীপ সরকার আর নেই। চলতি বছরের মার্চ মাসেই আচমকাই মৃত্যু হয় পরিচালকের। শোনা যাচ্ছে সেই ছবিটিই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এসেছে।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে একটি বাংলা ছবি পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ। সেই ছবির নাম ছিল ‘পুরুষোত্তম’, মুখ্য ভূমিকায় ছিলেন দেবশ্রী রায়।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী