Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সলমনের বোন অর্পিতার হিরের কানের দুল চুরি! উদ্ধার করল পুলিশ - NewsOnly24

সলমনের বোন অর্পিতার হিরের কানের দুল চুরি! উদ্ধার করল পুলিশ

বাড়ি থেকে হিরের কানের দুল চুরি গিয়েছিল সলমনের খানের বোন অর্পিতার। পুলিশে অভিযোগ দায়েরের পরই গ্রেফতার এক ব্যক্তি।

ঘটনায় প্রকাশ, অর্পিতার খারের বাড়ি থেকে যে কানের দুলটি চুরি করেছিল, তার নাম সন্দীপ হেগড়ে। সে অর্পিতার বাড়িতে হাউসকিপিংয়ের কাজ করত।

গতকাল (মঙ্গলবার) রাতে চুরি গিয়েছিল ওই পাঁচ লক্ষ টাকা মূল্যের হিরের কানের দুল। পুলিশের কাছে অভিযোগে অর্পিতা জানিয়েছিলেন, তাঁর মেকআপ ট্রে থেকে নিখোঁজ হয়েছিল দুলটি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ

খার থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য একটি ১১ সদস্যের দল গঠন করা হয়েছিল। অভিযুক্ত চার মাস ধরে অর্পিতাদের বহুতলে কাজ করছিল। তার বাড়ি থেকেই চুরি যাওয়া হিরের কানের দুল উদ্ধার হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা দায়ের করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাকে।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী