Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শাহরুখ খানের বাড়িতে গণেশপুজো, উদযাপনের ছবি শেয়ার করলেন নিজেই - NewsOnly24

শাহরুখ খানের বাড়িতে গণেশপুজো, উদযাপনের ছবি শেয়ার করলেন নিজেই

মুম্বই: আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট করেন না শাহরুখ খান। তবে নিজের মুম্বাইয়ের বাসভবন মান্নাতে গণেশ চতুর্থী উদযাপনের এক ঝলক শেয়ার করেছেন বলিউড বাদশা।

শনিবার রাতে, গণেশ পুজোর একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। এতে তাঁর স্ত্রী এবং চলচ্চিত্র প্রযোজক গৌরী খানের একটি ঝলকও রয়েছে৷ শাহরুখ খান ক্যাপশনে লিখেছেন, “এই পবিত্র গণেশ চতুর্থীর উপলক্ষ্যে, ভগবান গণেশ যেন আমাদের সকলকে এবং আমাদের পরিবারকে সুস্বাস্থ্য, ভালবাসা এবং আনন্দ দিয়ে আশীর্বাদ করেন…. এবং অবশ্যই প্রচুর মোদক।”

উল্লেখ্য, অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডানকি’তে । গত বছর তার আরও দুটি ছবি মুক্তি পেয়েছিল – পাঠান এবং জওয়ান – দুটিই স্ম্যাশ হিট। আগামীতে শাহরুখ খানকে দেখা যাবে ‘কিং নেক্সট’ নামের একটি ছবিতে , যেটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী