Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মুক্তি পেয়েছে 'বাড়ুজ্জে ফ্যামিলি' ওয়েব সিরিজের ট্রেলার - NewsOnly24

মুক্তি পেয়েছে ‘বাড়ুজ্জে ফ্যামিলি’ ওয়েব সিরিজের ট্রেলার

কলকাতা: ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘বাড়ুজ্জে ফ্যামিলি’। বুধবার হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ। এই মেগা সিরিজে, একটি করে মজাদার কমেডি এপিসোড, ধারাবাহিক ভাবে, প্রতি সপ্তাহে, আগামী কয়েক মাসের জন্যে দেখানো শুরু হবে। চলতি মাসেই শুরু হবে বাড়ুজ্জে ফ্যামিলি’-র ওটিটি স্ট্রিমিং। সিরিজটি তৈরি হয়েছে কলকাতার মধ্যবিত্ত বাড়ুজ্জ্যে পরিবার কে কেন্দ্র করে। সিরিজে দেখা যাবে, দক্ষিণ কলকাতার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বসবাস করেন বন্দ্যোপাধ্যায় পরিবার। প্রতিটি এপিসোড মজার ছলে তাদের দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরবে।

সুমাল্য ভট্টাচার্যর পরিচালনায়, ফিল্মস এন্ড ফ্রেমসের প্রযোজনায় ‘বাড়ুজ্জে ফ্যামিলি’ র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। সিরিজটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। গণ মাধ্যম প্রচার ও মার্কেটিং দায়িত্ব সামলেছেন রানা বসু ঠাকুর । সিরিজে অভিনয় করেছেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারী, ঋ সেন , স্বর্ণশেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ, প্রেক্ষা সাহা সহ অন্যান্যরা।

বিধান এবং কল্যাণী বারুজ্জ্যে ৩৪ বছরের বিবাহিত দম্পতি, যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত কল্যাণী। শান্ত কিন্তু রাশভারী, পরিবারের কর্ত্রী, যেখানে উল্টো দিকে ওনার স্বামী বিধান ব্যানার্জী, মারদাঙ্গা সিনেমার ভক্ত, মুখে কোনো লাগাম নেই, এবং ততোধিক কিপটে।

তাদের বড় ছেলে অরুণ কর্পোরেট জগতে কাজ করে এবং পরিবারের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং নরমাল। তার স্ত্রী, সিমরন, একটি গোঁড়া পাঞ্জাবি পরিবার থেকে এই বারুজ্জ্যে বাড়িতে প্রেম করে বিয়ে হয়ে এসেছে এবং তার সাংস্কৃতিক পার্থক্যগুলো কল্যাণীর সাথে প্রায় প্রতিদিনই ‘সাস-বউ’ (শাশুড়ি বনাম বউ) নাটক তৈরি করে।

তাদের দশ বছর বয়সী মেয়ে, গুরকিরণ, একজন ব্লগার, যাকে সবাই ভালোবাসে, যদিও কল্যাণী তার পাঞ্জাবি নামটা বিশেষ পছন্দ করেন না। সবশেষে রয়েছে ছোট ছেলে বরুণ বা ব্যারি, যে আবার কল্যাণীর সবচেয়ে প্রিয়। এবং সে নিজেকে একজন র‍্যাপার বলে মনে করলেও পরিবারের বাকিরা তা মনে করেনা এবং র‍্যাপ ছাড়া আর কিছু সে করে উঠতেও পারে না।

বারুজ্জ্যে পরিবার যাবতীয় কর্মকান্ড এই কজন ও রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে। প্রতিটি এপিসোড একটি নতুন সমস্যার সাথে শুরু হয় এবং শেষে তা সমাধান হয়, যা দর্শকদের জন্য প্রতি সপ্তাহে নতুন এবং মজাদার গল্প উপস্থাপন করে।

Related posts

টলিউডে শোক, ঘুমের মধ্যেই প্রয়াণ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের