Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিজেপি- তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র বেলেঘাটা, ঝরল রক্ত - NewsOnly24

বিজেপি- তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র বেলেঘাটা, ঝরল রক্ত

কলকাতা: অষ্টম দফার নির্বাচনের সকালেই রণক্ষেত্রের চেহারা নিল বেলেঘাটা। রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ, বোতল ছোড়া, পাথরবৃষ্টি। মাটিতে ফেলে কাঠ দিয়ে বেধড়ক মার, ঝরল রক্ত। সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন।

এক যুবকের মুখ দিয়ে রক্ত ঝরছে। আহত হয়েছেন এক মহিলাও। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছিল এলাকায়। বিজেপি ও তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল। বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।


দুপক্ষের মধ্যে বোতল-পাথর ছোড়াছুড়ি। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ।
বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। জমায়েত হঠাল পুলিশ। 

আরও পড়ুন: মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান


বাসিন্দাদের একাংশের অভিযোগ দীর্ঘক্ষণ ধরে এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। কিন্তু পুলিশের দেখা পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের মাঝে পড়ে জখম হন স্থানীয় এক মহিলা। এনিয়ে ক্ষোভ ছড়াতে থাকে ক্রমশ। বিজেপি সমর্থকদের দাবি তৃণমূলের লোকজন ভোটে বাধা তৈরি করছে না। এটা কোনওভাবে মানা যাবে না। 

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?