Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আটক ৩ - NewsOnly24

আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আটক ৩

আসানসোল: বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় তিন জনকে আটক করল পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসানসোলের সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, এই ঘটনায় আটক প্রত্যেকেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা।

শুভেন্দুর সভায় কম্বল বিলির কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছিলেন খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ”পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। এ রাজ্যের মানুষ কিছু পাবে শুনলেই দৌড়ায়। লক্ষীর ভাণ্ডারেও এই ধরনের ঘটনা ঘটেছে। দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে।”

দিলীপের সেই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘দিলীপ ঘোষ বলেছেন পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল। তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত।’’

পুলিশ সূত্রে খবর, আটক হওয়া প্রত্যেকেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের