Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে আচমকা গুলি, নিহত ৪ জওয়ান - NewsOnly24

পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে আচমকা গুলি, নিহত ৪ জওয়ান

ভাটিন্ডা (পঞ্জাব): বুধবার ভোরে পঞ্জাবের ভাটিন্ডা সেনা ছাউনির ভিতরে গুলি চালানোর ঘটনায় নিহত চার জওয়ান। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড জানিয়েছে, এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং তদন্তকারী দল অনুসন্ধান চালাচ্ছে।

এ দিন সকালে সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ভাটিন্ডা সেনা ছাউনির অভ্যন্তরে ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ গুলি চালানোর ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করা হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আর কোনো ব্যক্তি জখম হননি। আরও বিশদ বিবরণ নিশ্চিত করা হচ্ছে”।

পরে জারি করা আরেকটি বিবৃতিতে বলা হয়েছে যে সেনাবাহিনী এবং পঞ্জাব পুলিশ এই ঘটনার যৌথ তদন্ত করছে।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?