Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাওড়া ময়দানে ব্যাগের দোকানে ভয়াবহ আগুন, আতংক এলাকায় - NewsOnly24

হাওড়া ময়দানে ব্যাগের দোকানে ভয়াবহ আগুন, আতংক এলাকায়

ফাইল ছবি

হাওড়া: আচমকা আগুন লাগল হাওড়া ময়দানে একটি চামড়ার ব্যাগের দোকানে। লেলিহান শিখা, কালো ধোঁয়া ঢেকে ফেলে চারিপাশ। ঘটনার জেরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

ঘটনায় প্রকাশ, সোমবার বেলা ১২টা নাগাদ ঘিঞ্জি এলাকার ওই ব্যাগের দোকানটিতে আগুন দেখতে পাওয়া যায়। সেই সময় ওই দোকানে বেশ কয়েক জন ক্রেতা ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। দমকলকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

পুজোর আগে এলাকায় কেনাকাটার ভিড়। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁও রয়েছে। তাই আতঙ্ক গ্রাস করেছে এলাকাকে। কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে, তার জন্য এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

এই অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জিটি রোডে যান চলাচল। তবে কী ভাবে আগুন লাগল, জানা যায়নি।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটেও চাই কেন্দ্রীয় বাহিনী, দাবি বিজেপি বৈঠকে

Related posts

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা