Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাইকে করে এসে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ যুবকের! - NewsOnly24

বাইকে করে এসে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ যুবকের!

কলকাতা: শনিবার সকালে বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ ২৫ বছরের এক যুবকের। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে কেন মানসিক অবসাদে ভুগছিলেন, তা স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিদ্যাসাগর সেতুতে বাইকে করে যাচ্ছিলেন মহম্মদ আরিফ আনসারি নামে এক যুবক। সেতুতে ওঠার পর বাইক থামান তিনি। তার পরই সেতুর ধারে গিয়ে রেলিং ধরে কিছুক্ষণ ঝুলন্ত অবস্থায় ছিলেন। যুবককে এই অবস্থায় দেখে তাঁকে আটকানোর চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানা। পুলিশ তাঁকে বোঝানোর চেষ্টা করলেও আচমকা সেতু থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁর খোঁজে উদ্ধারকাজ শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছে, তিনি ফুলবাগানের বাসিন্দা। পারিবারিক অশান্তির কারণেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেও হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। পরে দেহ উদ্ধার হয়েছিল। অরিজিৎ দে নামে ওই যুবকের বাড়ি ছিল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। এ বার আবার দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল।

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?