Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘ভোট মিটলেই গ্যাসের দাম ২০০০ টাকা’, বিনপুরে বিজেপিকে তোপ অভিষেকের - NewsOnly24

‘ভোট মিটলেই গ্যাসের দাম ২০০০ টাকা’, বিনপুরে বিজেপিকে তোপ অভিষেকের

বিনপুরের জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রামের বিনপুরে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। একই সঙ্গে সাধারণ মানুষকে ‘ধর্ম নয়, কর্মে ভোট দিন’—এই বার্তাও দেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব তুলে ধরে অভিষেক বলেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে সঙ্কট তৈরি হয়েছে। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর আশঙ্কা, “বাংলার নির্বাচন শেষ হলেই রান্নার গ্যাসের দাম ২০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামও ২০০ টাকা ছুঁতে পারে।”

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পের মাধ্যমে মানুষকে সাহায্য করছে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ তাঁর।

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভোট এলেই বিজেপি নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার হয়ে আসেন, ভোটের পর আর দেখা যায় না।” একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের অধিকার খর্ব হবে, আর তৃণমূল ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে।

এদিন পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুল মাঠে সভা করেন অভিষেক। তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার জয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি। তাঁকে ‘ভূমিকন্যা’ বলে উল্লেখ করে বিজেপি প্রার্থীকে আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপির প্রার্থী বিনপুরের নন, হাওড়ার বাসিন্দা। “দুই প্রার্থীর তুল্যমূল্য বিচার করুন”—এই বার্তাও দেন তিনি। সব মিলিয়ে, ভোটের মুখে বিনপুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক সুরেই প্রচার চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related posts

ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জোড়া প্রভাবে তাণ্ডব! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কালবৈশাখীর দাপটে বিপাকে মুখ্যমন্ত্রী! বাতিল বিমান সফর, সড়কপথে অন্ডাল যাচ্ছেন মমতা

পেট্রল-ডিজেলে শুল্ক কমাল কেন্দ্র! দাম কি কমবে? জল্পনা তুঙ্গে