Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোট দিয়েই রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন মিঠুন, কটাক্ষ অভিষেকের - NewsOnly24

ভোট দিয়েই রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন মিঠুন, কটাক্ষ অভিষেকের

কলকাতা: শনিবার বেলগাছিয়ার বুথে ভোট দিলেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এ দিন ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেন, এ বার তিনি নিজের পেশায় ফিরছেন। এর পরই ছড়ায় মিঠুনের রাজনীতি ছাড়ার জল্পনা। এ বিষয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘‘নির্বাচনের ডিউটি ছিল ৩০ তারিখ (মে) পর্যন্ত। দলের নির্দেশ ছিল। আমি পূরণ করেছি। এ বার আমার কাজ হল পেশাগত জীবনে চলে যাওয়া। শনিবার থেকে আমি আমার পেশাগত জীবনে ঢুকছি। শনিবার থেকে আমি ছবির কাজ করব।’’

একই সঙ্গে তিনি জানান, “এ বার আমার কাজ হল, আমার নিজের সিনেমার জগতে ঢুকে যাওয়া। তাই সিনেমার কথা বলব, রাজনীতির কথা বলব না। পেটটাও তো চালাতে হবে নাকি?”

এ দিকে, মিঠুনের এই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হাওয়া বুঝে গিয়েছেন, তাই ফিরে যেতে হচ্ছে।”

উল্লেখ্য, বেলগাছিয়ার বুথে ভোট দিতে গেলে মিঠুনকে ঘিরে উত্তেজনাও ছড়ায়। তৃণমূল কর্মী-সমর্থকেরা মিঠুনকে দেখে ‘চোর চোর’ স্লোগান তোলেন। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ ওঠে।

Related posts

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

‘১৪ বছর মিশনের প্রেসিডেন্ট, তবু ভোটার তালিকায় নাম নেই’—ধর্নামঞ্চে সন্ন্যাসী, তোপ মুখ্যমন্ত্রীর

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ