Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'ইতিহাস ক্ষমা করে না!' এসআইআর-এর যন্ত্রণাকে শব্দমালায় বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

‘ইতিহাস ক্ষমা করে না!’ এসআইআর-এর যন্ত্রণাকে শব্দমালায় বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: রাজনীতি কেবল মাঠের লড়াই নয়, তা কখনও কখনও হয়ে ওঠে শিল্পের বহিঃপ্রকাশ। বিশেষ করে যখন সাধারণ মানুষের যন্ত্রণা কোনো সংবেদনশীল মানুষকে স্পর্শ করে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ‘এসআইআর’ (Special Intensive Revision) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে ভোগান্তি ও প্রাণহানির ঘটনা ঘটছে, তার প্রতিবাদে এবার কলম ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হল তাঁর প্রতিবাদী কবিতা— ‘আমি অস্বীকার করি’

​মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই এসআইআর ইস্যুতে ২৬টি কবিতা লিখে নিজের প্রতিবাদ জানিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিষেকও। তাঁর কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে রাষ্ট্রের শাসন আর ভয়ের রাজত্বের বিরুদ্ধে গর্জন। তিনি লিখেছেন—

“আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।”

​কবিতায় অভিষেক সরাসরি আঘাত করেছেন এসআইআর প্রক্রিয়ার ভয়াবহতাকে। এই কাজে এপর্যন্ত ১৫০ জন মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেছেন, এটি কেবল কোনো পরিসংখ্যান নয়, বরং ‘রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার’। শাসকের দম্ভকে কটাক্ষ করে তাঁর লেখায় উঠে এসেছে— “রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান/ শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।”

​ইতিহাস যে কাউকেই রেয়াত করে না, সেই হুঁশিয়ারিও দিয়েছেন এই যুবনেতা। তাঁর মতে, ইতিহাস মনে রাখে কারা লড়াই করেছিল আর কারা আগুন জ্বালিয়েছিল। রাজনৈতিক মহলের মতে, রাজপথে প্রতিবাদের পাশাপাশি এই ‘সাহিত্যিক বিদ্রোহ’ তৃণমূলের লড়াইকে এক নতুন মাত্রা দিল।

Related posts

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: রাজ্যের ডিজি-কে শোকজ, কমিশনের ‘সফটওয়্যার ভুল’ নিয়ে কড়া প্রশ্ন বিচারপতির

মুখ্যমন্ত্রীর সওয়াল কি ‘অনুচিত’? হিন্দু মহাসভার আর্জিতে জল ঢেলে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের!

এসআইআর মামলা: সুপ্রিম কোর্টে শুনানির আগেই নবান্নের চাল, চাপে নির্বাচন কমিশন!